একুশের কবিতাগুচ্ছ

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

নীলাকাশ
  • ২৪
  • 0
  • ৮৭
১.

একুশ মানে ভাষার জন্যে
শহীদের জীবনদান।
একুশ মানে শহীদের
স্মরণে বাংলাভাষার গান।
একুশ মানে বাংলার কবিদের
অজস্র গল্প-কবিতা।
একুশ মানে আকাশে রংধনু
আঁকা সেই ছবিটা।
একুশ মানে শহীদের
স্মরণে শহীদ মিনারে পদচারণা।
একুশ মানে মসজিদে মসজিদে
শহীদের রুহের মাগফেরাত কামনা।
একুশ মানে গ্রামবাংলার
অজস্র কৃষকের হাসি
একুশ মানে শহীদের
জীবনদানে হয়েছি বাংলাভাষী।


২.
একুশ আমার চেতনা
একুশ আমার প্রেরণা
একুশ অতীত-ভবিষ্যতের
স্বপ্ন আমার ভাবনা
একুশ আমার রক্তলাল
সবুজ ফসলে ঘোড়া
এদেশ আমার বাংলাদেশ
সব দেশেরই সেরা
একুশ আমার মাতৃভাষা
বাংলা মায়ের ভাষা
পূরণ হল শত শহীদের
বিশাল মনের আশা
আমরা আবার গড়ে তুলতে চাই
শফিউল, সালাম, বরকত
তাদের স্মরণে দেবো আমরা
শ্রদ্ধায় ফুল শত শত।

৩.
একুশ এলে মনে পড়ে
ভাইয়ের কথা
আপনমনে উল্টে যায়
স্মৃতির পাতা।

কাঁঠালপাতায় শহীদের
ছবি আঁকা
গোলাপের ঠোঁটে আজও
রক্তমাখা।

খেচর মেঘে লাশের কফিন
ভেসে বেড়ায়
সেই বেদনায় রাত কেঁদে
শিশির ঝরায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ খেচর মেঘে লাশের কফিন ভেসে বেড়ায় সেই বেদনায় রাত কেঁদে শিশির ঝরায়। // ---- তিনটি কবিতাই ভাল লেগেছে। শুভকামনা।
সোহেল মাহরুফ ভাল লাগলো।
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১২
মাহবুব খান ভালো লাগলো
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি আকাশ এর মত সুন্দর আপনার কবিতাগুচ্ছ........
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১২
সাইফুল করীম এ যে দেখি একের মধ্যে তিন/ লাগলো ভালো শুভেচ্ছা নিন...
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১২
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একুশ মানে বাংলার কবিদের অজস্র গল্প-কবিতা। একুশ মানে আকাশে রংধনু আঁকা সেই ছবিটা। // valo akti kobita.....nilakash apnake dhonnobad....
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১২
আসন্ন আশফাক আপনার কবিতার নামটাও সুন্দর হয়েছে, কবিতাটাও ভালো হয়েছে
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১২
M.A.HALIM খুব সুন্দর ভালো লাগলো।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১২
রোদেলা শিশির (লাইজু মনি ) বাহ.......! চমত্কার ভাষার গাথুনি ......!
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১২

১৫ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী